ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কিশোরগঞ্জে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  এ বছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের বেশিরভাগ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে এই অঞ্চলের কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

এর উপর সম্প্রতি জেলার কিছু কিছু এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন অন্যতম।

চৌদ্দশত ইউনিয়নের বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৌজন্যে আজ শনিবার ত্রাণ বিতরণ করা হয়।

রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ এ সময় বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এই ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বিভিন্ন সরকারি প্রণোদনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রাসেল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা করেছেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের কেউ না খেয়ে থাকবে না। এই দুর্যোগ মোকাবিলার সরকার এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান রাসেল আহমেদ। তিনি এ উদ্যোগের জন্য বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমাণ্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, মোহাম্মদ সাজাহান, মুহাম্মদ সাইদুল হক, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি লিমন ঢালী, মানিক সাত্তার, খালেদ ও রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

কিশোরগঞ্জে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭