ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এরশাদ আল্লাহর গজব পড়েছে, এ জন্য বন্যা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  ‘দেশে আল্লাহর গজব পড়েছে; এ জন্য বন্যা হচ্ছে, পাহাড়ধস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে!’

সিলেটে বন্যা পরিস্থিতি দেখতে এসে এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শুক্রবার দুপুরে সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পর জনসভায় বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।’
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা এলাকায় জনসভায় এরশাদ আরও বলেন, ‘বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব, চরম দুর্ভোগে সবাই, কোনো সুসংবাদ নেই।’ এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, ‘এই শেরপুর সেতু আমার সরকারের আমলে তৈরি করা হয়েছে। বিগত দিনে আমি সিলেটে যা উন্নয়ন করেছি, তা রংপুরেও করিনি। আমি রংপুরের মানুষ হয়েও সিলেটের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে আপনাদের পাশে এসেছি।’
এরশাদ বলেন, ‘এই ওসমানীনগর এবং ওসমানী একই সুতোয় গাঁথা। কর্নেল আতাউল গনি ওসমানীকে আমি মনেপ্রাণে ভালোবাসতাম ও তাঁকে পিতার মতো শ্রদ্ধা করতাম বলেই আমার সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিলেটের বিমানবন্দর, সরকারি হাসপাতালসহ শিক্ষাপ্রতিষ্ঠান আমি ওসমানীর নামে নামকরণ করেছি।’
মানুষ এখন নিজেদের নিয়ে ব্যস্ত উল্লেখ করে এরশাদ আরও বলেন, ‘দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কারও কিছু যায়-আসে না। কিন্তু আমি মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারি না। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ দেশের সাধারণ মানুষের জন্য আমার মন কাঁদে। দেশের মানুষ আজ ভালো নেই, তাদের মধ্যে শুধুই হাহাকার।’
এরশাদ বেলা ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে এসে সভামঞ্চে ওঠেন। অবতরণের আগে হেলিকপ্টার দিয়ে তিনি বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশিদ, সুনীল শুভ রায়, সিলেট-২ আসনের জাপার সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী, সাংসদ মুনিম চৌধুরী, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটে এরশাদ আল্লাহর গজব পড়েছে, এ জন্য বন্যা হচ্ছে

আপডেট টাইম : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭