ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এখন স্বপ্ন তাদের উন্নত জীবনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৭২ বার

বাংলাদেশে ও ভারতের ছিটমহলগুলো আনুষ্ঠানিকভাবে মূল ভুখণ্ডের সাথে যুক্ত হওয়ার পর সেখানকার বাসিন্দারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির সভাপতির দায়িত্বে থাকা গোলাম মোস্তফা বলছেন, তারা চান দ্রুত উন্নয়ন এবং অগ্রাধিকার চান শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎও যোগাযোগের ক্ষেত্রে।

তিনি বলেন, “আমরা জরুরি ভিত্তিতে চাই প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা এবং প্রসূতি মায়েদের জন্য মাতৃমঙ্গল ও স্বাস্থ্য কমপ্লেক্স।”

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে গোলাম মোস্তফা বলছেন, “আমরা চাই জরুরি ভিত্তিতে এই অন্ধকার এলাকাগুলোকে আলোকিত করার জন্য বিদ্যুতায়নের ব্যবস্থা, আর যোগাযোগের জন্য পাকা রাস্তা।”

দেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ায় ছিটমহলবাসীদের ৬৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে, বিচ্ছিন্নতা কেটেছে। নাগরিকত্বের অধিকার প্রাপ্তির পাশাপাশি এখন ছিটমহলবাসীদের চাওয়া জীবনযাত্রার মানের উন্নয়ন।

তবে গোলাম মোস্তফা বলছেন, ৬৮ বছর যাবৎ এখানে ভূমি ব্যবস্থা বলতে কিছু ছিল না, ছিটমহলগুলোতে কোনো ভূমি অফিসও নেই। তাই স্থানীয় নেতাদের সাথে নিয়ে এখানে ভুমির মালিকানার বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার, বলেন তিনি।

মোস্তফা জানান, ইতিমধ্যেই সরকার প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি জরীপের কাজ শুরু করেছে, তাছাড়া ইসলামিক ফাউন্ডেশন এখানে ১০০টি মক্তব-মাদ্রাসায় গণশিক্ষার কাজ শুরু করেছে। -বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এখন স্বপ্ন তাদের উন্নত জীবনের

আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫