ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মধ্য আফ্রিকায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পণ্য ও যাত্রীবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭২জন। মঙ্গলবার গভীর রাতে রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্য ও যাত্রী নিয়ে ট্রাকটি মালুম গ্রামের হাটে যাচ্ছিল।

বাম্বারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চাম্বারলাইন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ৭৮জন মৃত ও ৭২জন আহত নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কয়েকজন মারা গেছে। তবে অধিকাংশই দুর্ঘটনাস্থলে মারা গেছে।

বাম্বারির মেয়র আবেল মাটচিপাতা জানিয়েছেন, এটি ছিল ১০ চাকার ট্রাক এবং কয়েকটন পণ্য পরিবহন করছিল।

একজন আইনপ্রণেতা জানিয়েছেন, ট্রাকটি আতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই ছিল এবং অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। বাজারে দ্রুত যাওয়ার জন্যই অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মধ্য আফ্রিকায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭৮

আপডেট টাইম : ০২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭