ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন শি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ প্রদান করেছেন। এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়। সেখানে এ দুই নেতার মধ্যে আলোচনা চলছে। খবর তাসের।
পুতিন বক্তব্য দেয়ার সময় শি জিনপিংকে তার প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, ‘এই পুরস্কার আমাদের দু’দেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে আপনার বিশেষ অবদানের জন্য রাশিয়ার স্বীকৃতি।’
এ রুশ নেতা আরো বলেন, ‘শি জিনপিং পারস্পরিক স্বার্থে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেন।’
পুতিন উল্লেখ করেন যে, ২০১৩ সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া সফর করেন। আর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
পুতিন বলেন, ‘তার পর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে অংশীদারিত্ব ক্রমান্বয়ে জোরদার হয় এবং এটা অব্যাহত রয়েছে। এ রুশ নেতা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক, আর্থিক, সামরিক ও মানবিক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে শি জিনপিংয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।’
আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ ও কাজাখস্থানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পর তৃতীয় কোন বিদেশি নাগরিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এ পুরস্কার পেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন শি

আপডেট টাইম : ১০:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭