ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়া পেলেন বিচারপতির সেই গাড়িচালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  উল্টো পথে চলে এক মোটর সাইকেল চালককে চাপা দেওয়ার ঘটনায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের গাড়ির চালক মো. কামাল হোসেন ছাড়া পেয়েছেন চলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তারা জানান, দুর্ঘটনার শিকার মোটর সাইকেল-আরোহী জুবিন ফয়সালের স্বজনদের সঙ্গে চালকের আপস হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

তবে কর্তব্যকাজে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে নোটিসে। সোমবার নোটিসটি জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক।

হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করার সময় থেকে ওই গাড়ি ব্যবহার করে আসছেন। তবে রোববার রাতে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

রবিবার (২ জুলাই) সন্ধ্যায় রূপসী বাংলা মোড়ে উল্টো পথে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেনে গাড়ি চালক কামাল হোসেন। এতে জেবিন ফয়সাল নামের এক তরুণ গুরুতর আহত হন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাড়া পেলেন বিচারপতির সেই গাড়িচালক

আপডেট টাইম : ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭