ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে কে বেণুগোপাল। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ইতিমধ্যেই তার নিয়োগে সিলমোহর দিয়েছেন। নরেন্দ্র মোদিরও সবুজ সংকেট রয়েছে তার পক্ষে।

দু’এক দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে কে কে বেণুগোপালের নাম পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হবে।

মুকুল রোহতগি আগেই জানিয়েছিলেন, তিনি আর অ্যাটর্নি জেনারেল পদে থাকতে আগ্রহী নন। তিন বছরের মেয়াদ শেষ হলেই তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান বলে রোহতগি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছিলেন।

তখনই পরবর্তী অ্যাটর্নি জেনারেলের খোঁজ শুরু হয়ে যায়। ৮৬ বছরের কে কে বেণুগোপালকে ওই পদে আনা হতে পারে বলে গত কয়েক দিন ধরে জল্পনা ছিল। শুক্রবার জানা গেল, রাষ্ট্রপতি পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে বেণুগোপালের নিয়োগে সিলমোহর দিয়েছেন।

১৯৬০ সাল থেকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন কে কে বেণুগোপাল। মোরারজি দেশাই সরকারের আমলে তিনি দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও কাজ করেছেন। টুজি স্পেকট্রাম মামলায় তিনি সুপ্রিম কোর্টের পরামর্শদাতা ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

আপডেট টাইম : ১২:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭