ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিআরটিসি’র বাসের ঈদ স্পেশাল সার্ভিস আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) থেকে শুরু হবে। আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীকাল ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।

২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসির অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।

যাত্রীদের বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু বৃহস্পতিবার

আপডেট টাইম : ১১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭