ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনদের সম্মানে গতকাল তার সরকারি বাসভবন গণভবন লনে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইফতার অনুষ্ঠানস্থলে আসেন এবং অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদাতবরণকারী অন্যদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমি মোনাজাত পরিচালনা করেন। বাসস। ইফতারে অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম যোগ দেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং ড. রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট অভিনেতা রাজ্জাক, হাসান ইমাম, রিয়াজ, শমী কায়সার, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী ও ফাহিমা চৌধুরী, কবি রুবি রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ইফতারে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট টাইম : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭