ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিনিদের বিশ্বাস, চকলেট দুধের উৎস বাদামি গরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৪১৫ বার
হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ শতাংশ পূর্ণবয়স্ক মানুষের ধারণা চকলেট দুধ বাদামি রংয়ের গরু থেকে সংগ্রহ করা হয়। এছাড়া ৪৮ শতাংশ মানুষের কোনো ধারণাই নেই কোথা থেকে আসে চকলেট মিশ্রিত দুধ।
সম্প্রতি মার্কিন ডেইরি অর্গানাইজেশনের জরিপে উঠে এসেছে মার্কিন জনগণের নির্বুদ্ধিতার কাহিনী। ১৮ বছরের বেশি পূর্ণবয়স্ক ১ হাজার মানুষকে জরিপে প্রশ্ন করা হয় চকলেট দুধ কোথা থেকে আসে? সেখানে উপরোল্লিখিত জবাব দেয় তারা। জরিপের তথ্যগুলো দৈনন্দিন খাদ্যে দুগ্ধসামগ্রীর ভূমিকা বিষয়ে ইনোভেশন সেন্টারের ওয়েবসাইটে ফ্যাক্টস অ্যান্ড মিথ সেকশনে রাখা হয়েছে।
সেখানে জবাবও দেয়া আছে যারা চকলেট দুধকে বাদামি গরুর দুধ মনে করে তাদের জন্য। সেখানে মজা করে লেখা, চকলেট দুধ বা যেকোনো ফ্লেভারমিশ্রিত দুধ হচ্ছে সাদা গরুর দুধ যাতে ফ্লেভার ও মিষ্টি মেশানো থাকে। এছাড়া সেখানে আরো বলা হয় চকলেট দুধ ফ্লেভার ছাড়া দুধের চেয়ে কম স্বাস্থ্যকর। সেখানে বলা হয়, সাদা দুধ ও ফ্লেভারমিশ্রিত দুধের মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয়টিতে চিনি মেশানোর কারণে ক্যালরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। হিন্দুস্তান টাইমস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিনিদের বিশ্বাস, চকলেট দুধের উৎস বাদামি গরু

আপডেট টাইম : ১২:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭