ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৩ জুন) দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে, অফিস কক্ষে ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রধান শিক্ষকের কাছে তাদের মোবাইল ফোন জমা রেখে পাঠদানে যাওয়ার সুপারিশ করেছে কমিটি। এছাড়া পিইডিপি-৪ প্রকল্পের পরিধি আরও বাড়িয়ে দরিদ্র প্রবণ উপজেলাগুলোর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণের সুপারিশ করে। জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহপূর্বক স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের সুপারিশ

আপডেট টাইম : ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭