ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সচিবালয়ের জন্য ৩১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৪০১ বার

আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। এই বাজেটের পরিমাণ চলতি ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ১৯ কোটি ৬৫ লাখ টাকা বেশি। অনুমোদনকৃত টাকার মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেয়া হয়। বৈঠকে ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। এছাড়া ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় সদস্য নূরুল ইসলাম মিলন অংশ নেন।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই বাজেটের আগে কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

কমিশন বৈঠক শেষে চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, সংসদের বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এছাড়া কমিশন বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদ সচিবালয়ের জন্য ৩১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট টাইম : ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭