ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেলন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৩৫৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন।

এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।

শেখ হাসিনা পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করবেন।

পরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য বিমানযোগে মক্কা যাবেন।

প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদান শেষে আজ সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেন।

সৌদি রাজকীয় এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা গত ২০ মে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে রিয়াদ পৌঁছেন। রোববার সৌদি রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৪ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ২৪ মে ভোরে দেশে পৌঁছবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেলন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭