ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈম আশরাফের বান্ধবীর সংখ্যা ২ শতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • ২৯৪ বার

রাজধানীতে হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। রিমান্ডের প্রথম দিনে মামলার অন্যতম আসামী নাঈম আশরাফের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায় রিমান্ডের প্রথম রাতেই জিজ্ঞাসাবাদে মানসিকভাবে ভেঙে পড়েছে নাঈম আশরাফ। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তার বান্ধবীর সংখ্যা কত এ বিষয়ে জানতে চাইলে নাঈম আশরাফ ২ শতাধিক বান্ধবীর কথা উল্লেখ করেছেন।

নাঈম আশরাফের (মো. আব্দুল হালিম) বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীও রিমান্ডে রয়েছে।

এরই মধ্যে সেদিন রাতে ধর্ষণের অভিযোগ আনা মেয়ে দুটির কিছু অশ্লীল ছবি ফাঁস হয়ে গেছে। ছবিগুলো পূর্বপশ্চিমের হাতে এসেছে। সামাজিকভাবে হেয় করতে মেয়ে দুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে কেউ কেউ। ছবিগুলোতে ধর্ষক সাফাতের সঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটানোর ছবিও রয়েছে।

এর আগে গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের লৌহজং থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাঈম আশরাফের বান্ধবীর সংখ্যা ২ শতাধিক

আপডেট টাইম : ০২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭