ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা গিয়েও রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
  • ৪৬৮ বার

পাহাড়ি ঢলে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার সকালে নেত্রকোণার খালিয়াজুরি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়েন প্রধানমন্ত্রী।

এসময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়ে নাতনীদের সঙ্গে অটো ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। প্রধামন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক বিমান বাহিনীতে চাকরি পান।

খালিয়াজুরি কলেজ মাঠে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী এর আগে গত ৩০ এপ্রিল বন্যাকবলিত হাওর এলাকা সুনামগঞ্জ পরিদর্শন করেছেন।

তখন হাওর এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণা গিয়েও রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭