ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৩৪৪ বার

রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের অভিযোগে দুই তরুণীর দায়ের করা মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আজাদকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্থলা বাহিনী।

সোমবার সন্ধ্যায় ঢাকার নবাবপুর রোডের ইব্রাহীম হোটেল থেকে বিল্লালকে গ্রেফতার করা হয়। একইদিন গুলশান থেকে দেহরক্ষী আজাদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ৬ মে এক তরুণী মামলা করার পাঁচদিন পর ১১ মে রাতে সিলেট থেকে প্রধান আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গত ২৮ মার্চ বনানীর রেইন ট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ভুক্তভোগী এক তরুণী জানান, রাতভর আটকে রেখে নির্যাতনের এই ছবি তোলেন সাফাতের গাড়িচালক বিল্লাল। আর এই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হতে থাকে ক্রমাগত।

ভুক্তভোগী একজন তরুণী গণমাধ্যমকে জানান, ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে তাদেরকে আবার আপত্তিকর সম্পর্কে জড়ানোর জন্য চাপ দেয়া হচ্ছিল। এ কারণেই হুমকির মুখে তারা মামলা করার সিদ্ধান্ত নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭