ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মুন জে-ইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৩৮৩ বার

শপথ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাতীয় সংসদ ভবনে দেশটির ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুন জে-ইন।

এর মধ্য দিয়ে পার্ক গিউন-হেয়ের পদত্যাগে দেশটিতে যে নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছিল তার পূর্ণ হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুন জে-ইন জানান, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চান। তা ছাড়া, সাম্প্রতিক দুর্নীতির কলঙ্কে দক্ষিণ কোরিয়ায় যে বিভাজনের সৃষ্টি হয়েছে, তিনি তার অবসান ঘটনার প্রতিজ্ঞা নেন।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে মুন জে-ইন প্রায় ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দুর্নীতির দায়ে আগের প্রেসিডেন্ট পার্ক গিউন-হে অভিসংশিত হওয়ার পর নতুন নির্বাচন দেয় দক্ষিণ কোরিয়া। ঘনিষ্ট বান্ধবীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেন পার্ক গিউন-হে।

মুন জে-ইন দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি মানবাধিকার আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া থেকে পার্ক গিউন-হের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন। তবে এবার তিনি সহজেই নির্বাচিত হন।

পার্ক গিউন-হের আমলে কলঙ্কিত হয়ে পড়া দক্ষিণ কোরিয়াকে নতুন পর্যায়ে উন্নীত করার অবস্থান নিয়ে নির্বাচনে লড়েন মুন জে-ইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মুন জে-ইন

আপডেট টাইম : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭