ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর বিপর্যয়ের নৈতিক এবার নিজে দায় স্বীকার করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৩৯৪ বার

হাওরে প্রাকৃতিক কারণে দুর্যোগ হলেও নিজের নৈতিক দায় স্বীকার করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুর্যোগ মোকাবিলায় সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, মন্ত্রণালয়ের গাফিলতিতে কিছু হয়ে থাকলে অভিভাবক হিসেবে তিনি পদত্যাগেও প্রস্তুত আছেন।

আগাম ও অতিবর্ষণ, তা ছাড়া সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে দেশের পুরো হাওর এলাকা। বাঁধ ভেঙে বা উপচে একের পর এক তলিয়ে গেছে হাওর এলাকার আধাপাকা ধানের ক্ষেত।

হাওরের এই বিপর্যয়ের জন্য অভিযোগের তীর পানি উন্নয়ন বোর্ড, হাওর অধিদপ্তর এবং সর্বোপরি পানিসম্পদ মন্ত্রণালয়ের দিকে।

গতকাল গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রী হিসেবে এর দায় তাঁর ওপর কতটা বর্তায় তারও জবাব দেন তিনি।

কেন আগাম ও অতি বন্যা হচ্ছে সেটার কারণ বের করে ভবিষ্যতে কিভাবে আরো ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে জন্য বিশেষজ্ঞদের সঙ্গে শিগগিরই মতবিনিময় করবে পানিসম্পদ মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওর বিপর্যয়ের নৈতিক এবার নিজে দায় স্বীকার করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

আপডেট টাইম : ০১:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭