ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

দেশের মানুষের গড় আয়ু এক ধাপ বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৪১৭ বার

বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন এক ধাপ বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ছিল ৭০ বছর ৯ মাস।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু

এখন বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। পুরুষদের ক্ষেত্রে ৭০ বছর ৩ মাস এবং নারীদের ক্ষেত্রে ৭২ বছর ৯ মাস। বিবিএস’র হিসাবে ২০১১ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬৯ বছর। ২০১৫ সালের জরিপের তথ্যে, তা বেড়ে ৭০ বছর নয় মাস হওয়ার কথা জানানো হয় গতবছর জুনে।

তিনি জানান, ২০১৬ সালের হিসেবে দেশে পুরুষের গড় আয়ু হয়েছে ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে মহিলাদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস যা তার আগের বছর ছিল ৭২ বছর। মন্ত্রী জানান, বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

দেশের মানুষের গড় আয়ু এক ধাপ বেড়েছে

আপডেট টাইম : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭