ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নতুন সহকারী প্রেস সচিব আশরাফ বিটু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
  • ৩৯২ বার

আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সদস্য আশরাফ সিদ্দিকীকে (বিটু) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস ইউংয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে এ জন্য তাকে অন্য সব সংগঠন থেকে পদত্যাগ করতে হবে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক আদেশে এ কথা জানানো হয়েছে।

উপসচিব আফসারী খানমের সই করা আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এই নিয়োগ চূড়ান্ত হবে। তিনি এক বছর দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পাওয়ার পর আশরাফ সিদ্দিকী বিটু ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমাদের ভরসার ঠিকানা, আশার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসা। সকলের সহযোগিতা ও ভালবাসা চাই।”

এর আগে আর এক স্ট্যাটাসে তিনি লিখেন, “আজ শাকিল ভাই বেঁচে থাকলে খুব খুশী হতেন”।

আশরাফ সিদ্দিকী বিটুর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দায়। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী। আশরাফ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষে আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআইএ যোগ দেন বিটু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নতুন সহকারী প্রেস সচিব আশরাফ বিটু

আপডেট টাইম : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭