ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

হাওরে ক্ষতির পরিমাণ কে মেপেছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
  • ৩৭৬ বার

অকাল বন্যায় ফসল হারানো হাওর অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিয়ে যে প্রচার চলছে তাতে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন।

হাওর অঞ্চলে মে মাসের দিকে উজানের ঢলে বন্যা হলেও এবার পানি এসেছে অনেক আগে। আর চলতি বছর যে পরিমাণ পানি এসেছে, এর আগে তা কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আগাম বন্যা হওয়ায় হাওরের ধানের প্রায় সব ধ্বংস হয়ে গেছে।

ধান পাকার আগেই তলিয়ে গেছে ফসল এবং এতে বিপুল জনগোষ্ঠী অর্থৈনৈতিক অনিশ্চয়তায় পড়ে গেছে। এই বন্যায় বিশেষ করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণার হাওর অধ্যুষিত হাজার হাজার হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, ও সিলেট জেলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

গত রবিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, ‘হাওরে বন্যায় মোট এক হাজার ২৭৬ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে এবং তিন হাজার ৮৪৪টি হাঁস মারা গেছে।

একই সংবাদ সম্মেলনে কৃষি সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, ‘বন্যায় দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।’

তবে প্রধানমন্ত্রী মনে করেন ক্ষতির এই তথ্য কীভাবে নির্ধারণ হয়েছে। বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা বলছেন হাওরে বন্যায় এত মাছ মরেছে, এত ধান নষ্ট হয়েছে। কিন্তু এই পরিমাণ কে মেপেছে? কীসের ভিত্তিতে এ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হল?’।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

হাওরে ক্ষতির পরিমাণ কে মেপেছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭