কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ভাস্করখিলা বিল আগাম বৃষ্টির কারনে ভেশে যাচ্ছে প্রায় কয়েক হাজার একর জমি। কোন জমিতে ধানের মকুল ধরেছে মাত্র, কোন জমির ধান সবুজ রং আবার কোন জমির ধান সোনালী রঙের আবরন হয়েছে। সব মিলিয়ে ধান কাটার মত উপযুক্ত সময় এখন হয়নি।
কৃষকের কান্না ভেজা মুখ নিয়ে কথা বলতে পারছেনা আমাদের সাথে। তবুও কান্না-কান্না ভাব নিয়ে কথা বলেন তারা, আল্লাহ যদি আর এক সপ্তাহ সময় দিতেন আমাদের মত অধম কৃষকদের তাহলে হয়ত কিছু ধান আমরা ঘরে তুলতে পারতাম। এই ফসলেই হচ্ছে আমাদের সারা বছরের কামাই, এই ফসলেই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, এই ফসল দিয়ে আমারা সারা বছর ছেলে মেয়ের পড়া লেখার খরচ সহ নানা রকম চাহিদা পূর্ণ করি এবং জিবন চালাই।
উল্লেখ্য, ভাস্করখিলা বিলটি কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ এবং ৩নং মহিন্দন ইউনিয়নে অবস্থিত।
Reporter Name 
























