ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫
  • ৫৮৭ বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
যেকোন রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লিভাররোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’।
রাষ্ট্রপতি বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ সোমবার এক বাণীতে একথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল (২৮জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে মো. আবদুল হামিদ বলেন, লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং এ রোগের সময়মত চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাষ্ট্রপতি বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’- যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।
মো. আবদুল হামিদ আশা করছেন, এ দিবসটি পালনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ এবং আক্রান্ত রোগী ছাড়াও নীতি-নির্ধারক ও সংশ্লিষ্ট সকলের মাঝে হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫