ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরের পানি পরীক্ষার কাজ শুরু ঢাবি প্রতিনিধি দলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৩৩৭ বার

টাঙ্গুয়ার হাওরের মাছের মহামারি ও পানি দূষণের কারণ অনুসন্ধানে নেমেছে একাধিক প্রতিনিধি দল। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছে।

পানি ও মরা মাছসহ জলজ জীব ও উদ্ভিদ প্রজাতি পরীক্ষা নীরিক্ষা করতে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দলটি হাওরে নামে। হাওরের জীব-বৈচিত্র্য ও পানি দূষণের বিষয়টি দ্রুত পরীক্ষা নীরিক্ষা করে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানাবে তারা।

এদিকে, এ দলটি ছাড়াও হাওরের পানি ও মাছ পরীক্ষা করে গেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ মৎস্য ও নদী গবেষণা ইনস্টিটিটিউট চাঁদপুর, বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল এবং আরো তিনটি প্রতিনিধি দল। তারা শিগগির তাদের পরীক্ষার ফলাফলে কী কারণে পানির দূষণ ও মাছসহ জীব-বৈচিত্র্য মারা গেছে- তা জানাবে। এ ছাড়া অন্যান্য হাওরও পরিদর্শন করবে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রতিনিধি দলের প্রধান প্রফেসর মনিরুজ্জামান জানান, আগে যেসব প্রতিনিধিদল কাজ করেছে তাদের সবাই প্রাথমিক কারণ হিসেবে অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি এবং পানিতে অক্সিজেন ও পিএইচ কমে যাওয়ার কারণে এ সমস্যা হয়েছে বলে উল্লেখ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরের পানি পরীক্ষার কাজ শুরু ঢাবি প্রতিনিধি দলের

আপডেট টাইম : ০১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭