ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

স্কুলের বেতন হিসেবে দেওয়া যাবে ছাগল-ভেড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৪২৯ বার

জিম্বাবুয়েতে নগত অর্থের চরম সংকটের কারণে দেশটির স্কুলগুলিতে এখন অর্থের পরিবর্তে গরু-ছাগল বেতন হিসেবে গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী লাজারুস ডোকোরা। সরকারপন্থী পত্রিকা সানডে মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। খবর বিবিসির।

লাজারুস ডোকোরা বলেন, পিতা-মাতাদের কাছে থেকে স্কুলের বেতন আদায় করার সময় স্কুলগুলিকে নমনীয় হতে হবে। শুধু গবাদিপশুই নয়, নানা ধরনের সেবাও বেতনের বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন “কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে, তাহলে তাকে দিয়ে স্কুলে রাজমিস্ত্রির কাজ করিয়ে নেয়া যেতে পারে। ”

সানডে মেইল আরও জানিয়েছে, ইতোমধ্যে দেশটির কোনো কোনো স্কুলে নগদ অর্থের বদলে গবাদিপশু নেয়ার চল শুরু হয়েছে।

এদিকে, বুলাওয়েও-২৪ নামের নিউজ পোর্টাল খবর দিচ্ছে, জিম্বাবুয়েতে নগদ অর্থের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় ব্যাংক থেকে টাকা তুলতে হলে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

সরকারের অভিযোগ, এক শ্রেণির মানুষ দেশ থেকে টাকা পাচার করছে বলেই এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, জিম্বাবুয়েতে বিনিয়োগ সঙ্কট এবং বেকারত্বই এই পরিস্থিতির জন্য দায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

স্কুলের বেতন হিসেবে দেওয়া যাবে ছাগল-ভেড়া

আপডেট টাইম : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭