ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

চাপের মুখে ফের চালু সিটিং সার্ভিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৩২৬ বার

পরিবহন মালিকদের চাপের মুখে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালানোর অনুমতি দিয়ে দিল পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে জনভোগান্তি কমানোর জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিআরটিএর অভিযান শুরুর চতুর্থ দিনে বুধবার রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

রুদ্ধদ্বার বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘জনস্বার্থের কথা চিন্তা করে ১৫ দিনের জন্য সিটিং বিরোধী অভিযান বন্ধ ঘোষণা করলাম। এই সার্ভিসকে একটা নিয়মের ভেতরে আনতে চাই। সিটিং সার্ভিস চলবে। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া নিতে হবে। ভাড়া কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না।’

সিটিং সার্ভিস নিয়ে জন অসন্তোষের মুখে চলতি মাসের শুরুর দিকে এই সার্ভিস থাকবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। আর ঘোষণার বাস্তবায়নে গত রবিবার থেকে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কিন্তু অভিযান শুরুর দিন থেকে শুরু হয় নৈরাজ্য। সিটিং নামে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছিল, লোকালেও শ্রমিকরা আদায় করতে থাকে একই ভাড়া। কৃত্তিম পরিবহন সংকট সৃষ্টি করে বাস মালিকরা।

এই অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার জানান, রাজধানীতে যারা বাস চালায় তারা খুব প্রভাবশালী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

চাপের মুখে ফের চালু সিটিং সার্ভিস

আপডেট টাইম : ১২:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭