ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এভারেস্ট জয়ের পথে বাংলাদেশের মৃদুলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৬৪ বার

শিগগিরই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে আরও একবার। আর যার দৃপ্ত পদচারণায় এই চ্যালেঞ্জিং কাজটি সম্পন্ন হতে যাচ্ছে তার নাম মৃদুলা। পুরো নাম মৃদুলা আমাতুন নূর। শনিবার হিমালয়ের বহুকাতি বেজক্যাম্পে পৌঁছান তিনি। ভূমি থেকে ৫ হাজার ৩৬৪ মিটার, অর্থাৎ ১৭ হাজার ৫৯৮ ফুট ওপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তরুণী।

এর আগে শুক্রবার ৫ হাজার ১৮০ মিটার উঁচু বরফঢাকা গোরাকশিপে পৌঁছান মৃদুলা। গত শনিবার থেকেই ভীষণ ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে লড়াই চলছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফেনীর মেয়ে মৃদুলা আমাতুন নূরের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেপাল ও ভারতে বেশ কিছু পর্বতারোহী বন্ধুর কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন। গত বছর অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা। এখন তিনি তার স্বপ্নের কাছাকাছি। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথমার্ধে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যাজটাও পরতে সক্ষম হবেন তিনি।

মৃদুলা

মৃদুলা মাউন্ড এভারেস্ট জয় করতে সক্ষম হলে তিনি হবেন তৃতীয় বাংলাদেশী নারী। এর আগে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করেন।

শত প্রতিকূলতা পেরিয়েও একবারে দুই হাজার ফুট উচ্চতায় উঠেছিলেন তিনি। সেই থেকেই পাহাড় জয়ের নেশা পেয়ে বসে তাকে। গত বছর সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের মানালির অটল বিহারি বাজপেয়ি ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের সঙ্গে যোগাযোগ করেন মৃদুলা। প্রতিষ্ঠানটি তাকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। বাংলাদেশ থেকে একাই ছিলেন তিনি। ছিলেন ৮০ জনের গ্রুপে সবচেয়ে কম বয়সী। ১ অক্টোবর থেকে শুরু হলো তার টানা ২৬ দিনের বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য মৃদুলা রওনা দিয়েছিলেন ৭ অক্টোবর। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। ১৬ অক্টোবর সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এই শৃঙ্গ জয় করা তিনিই সবচেয়ে কম বয়সী মেয়ে। ২৫ অক্টোবর ইনস্টিটিউটের ডিরেক্টর ক্যাপ্টেন রণধীর সিং তাকে ওই চূড়া জয়ের ব্যাজ পরান।

মৃদুলা

মৃদুলা মাউন্ড এভারেস্ট জয় করতে সক্ষম হলে তিনি হবেন তৃতীয় বাংলাদেশী নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট জয়ের পথে বাংলাদেশের মৃদুলা

আপডেট টাইম : ০৯:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭