ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

কিশোরগঞ্জের বন্যাকবলিত এলাকায় গেলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৫৬ বার

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার তিনদিনের সফরের শুরুতে রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওর এলাকা পরিদর্শন করেছেন।
মিঠামইনে নামার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারে বসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অসময়ের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে যাওয়া বিস্তীর্ণ ফসলের জমি পরিদর্শন করেন।
জেলা কৃষি বিভাগের মতে, অকাল বন্যায় কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে প্রায় ৪০ হাজার হেক্টর জমির আধা-পাকা বোরো ফসল পুরোপুরি তলিয়ে গেছে।
তবে কৃষকদের দাবি এর পরিমাণ আরো অনেক বেশি। কিশোরগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ার বেশির ভাগ জমির বোরো ধান তলিয়ে গেছে।
আজ দুপুর ২টায় নিজ এলাকা মিঠামইনে অবতরণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জেলা পরিষদের ডাকবাংলোয় যান এবং সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মিঠামইন উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্থানীয় জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার রাষ্ট্রপতি দুপুর ১২টায় মিঠামইন থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন এবং সুনামগঞ্জ অবতরণের আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।
সুনামগঞ্জে সন্ধ্যা ৭টায় তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। আগামী মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

কিশোরগঞ্জের বন্যাকবলিত এলাকায় গেলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭