ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • ৩৪৯ বার

আগাম বন্যায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার থেকে শুরু হওয়া তিনদিনের এই সফরে ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন ছাড়াও মিঠামইন উপজেলার জেলা পরিষদ মিলনায়তন এবং সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

রাষ্ট্রপতির সহকারী প্রটোকল অফিসার এস কে এ হালিম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন রোববার বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করবেন। মিঠামইন অবতরণের আগে তিনি লো-ফ্লাইং এ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন করবেন। মিঠামইন অবতরণের পর জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান শেষে সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।

উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাসভবনে রাতযাপন শেষে সফরের দ্বিতীয় দিন সোমবার বেলা ১২টায় মিঠামইন থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন। দুপুর ২টায় সুনামগঞ্জ অবতরণের আগে রাষ্ট্রপতি লো-ফ্লাইং এ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।

সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে বিশ্রাম শেষে সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে রাতযাপন শেষে সফরের শেষ দিন মঙ্গলবার তিনি বেলা ১২টা ২০মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই সময়েও রাষ্ট্রপতি লো-ফ্লাইং এ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭