ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজে না থাকলে ন্যাম ভবনে এমপিদের বরাদ্দ বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৩১২ বার

ন্যাম ভবনে বরাদ্দ নিয়েও যেসব সংসদ সদস্য যেখানে থাকেন না, তাদের বরাদ্দ বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব ফ্ল্যাটে মেরামতের টাকাও এখন বরাদ্দ নেয়া সংসদ সদস্যদের কাছ থেকেই নেয়া হবে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মীদের জন্য নির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে যে মেরামত হবে তার খরচ বরাদ্দপ্রাপ্ত এমপিদের কাছ থেকে নেয়া হবে। যারা নিজেরা না থেকে ন্যাম ফ্ল্যাট নিয়ে রেখেছে, তাদের নাম কাটা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, নিজেরা না থেকে কাজের লোক, ড্রাইভার বা ক্যাডার রাখবেন, এটা চলবে না। যারা নিজেরা থাকবেন না তারা নাখালপাড়ায় এমপি হোস্টেল আছে সেখানে যান। পরিবার নিয়ে সংসদ সদস্যরা থাকবেন-এটাই তো কথা ছিল। তাহলেই এটার তাহলেই এটার রক্ষণাবেক্ষণ ভাল হবে।

তিনি বলেন, আগে প্রাইভেটলি বলেছি, এবার পাবলিকলি বললাম। চিফ হুইপ যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

গত প্রায় দেড়যুগে এসব ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণে সরকারের বিপুল অর্থ খরচ করতে হয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন, সংসদ সদস্যরা নিজেরা না থেকে লোক রাখেন বলে তারা যত্ন নিয়ে আসবাব ও অন্যান্য সামগ্রী ব্যবহার করেন না বলেই এত দ্রুত এসব নষ্ট হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নিজে না থাকলে ন্যাম ভবনে এমপিদের বরাদ্দ বাতিল

আপডেট টাইম : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭