ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এ পর্যন্ত ১০ জঙ্গির ফাঁসি কার্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৪১৭ বার

২০০৬ সালে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ফাঁসির পর থেকে শুরু করে গতকাল বুধবার শীর্ষ জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগীসহ এ পর্যন্ত ১০ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে।

কারা সূত্র জানায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়েকে বোমা হামলা চালিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালের ২৯ মার্চ মধ্যরাতে জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, বাংলা ভাইস, শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, মেয়ের জামাই আবদুল আউয়াল, বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন ও খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক। একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৬ সালের ১৬ অক্টোবর।

গতকাল বুধবার রাত ১০টায় কাশিমপুর হাই সিকিউরিটি ও সিলেট কেন্দ্রীয় কারাগারে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। ২০০৪ সালের ২১ মে সিলেট হজরত শাহজালাল (রা.)-এর মাজারে বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় তাদের ফাঁসি কার্যকর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এ পর্যন্ত ১০ জঙ্গির ফাঁসি কার্যকর

আপডেট টাইম : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭