ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিএনপিকে পাকিস্তানে ফেরত যাওয়া উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৩১৫ বার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগসহ স্বাধীনতার সবকিছু অস্বীকার করে।

তিনি বলেন, তাদের আক্ষেপ পাকিস্তান ভেঙে যাওয়ায়। তাদের (বিএনপির) ভাষায় বোঝা যায়- তারা পাকিস্তানের এজেন্ট। তারা পাকিস্তানের প্রতি অনুগত। সেখানেই তাদের ফেরত যাওয়া উচিত।’

বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে ‘প্রজন্ম ৭১’ আয়োজিত জিআরপি পুলিশ ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন এইচ টি ইমাম।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ, জেলা আ.লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় নেত্রী আমেনা কোহিনুর আলম, উপজেলা সভাপতি আব্বাস আলী সরকার, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, জেলা মহিলা লীগ সভাপতি রাবেয়া আলীম ও আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম ৭১র স্থানীয় সাধারণ সম্পাদক মহসিনুল হক।

এর আগে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করাসহ শোক র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বাংলাদেশের মাটিকে পাকিস্তানের প্রক্সি হিসেবে ব্যবহার করতে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিএনপিকে পাকিস্তানে ফেরত যাওয়া উচিত

আপডেট টাইম : ১২:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭