ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে পানিবণ্টনের ওপর: শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৩১৫ বার

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কী হবে তা নির্ভর করবে পানিবণ্টনের ওপর নির্ভর। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভারতের নয়া দিল্লিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা এই ইঙ্গিত দেন।

চার দিনের সফরের শেষ দিনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়া ফাউন্ডেশন। ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে আমাদের যৌথ পানিসম্পদকে কাজে

লাগাতে হবে। সব অভিন্ন নদীর পানিবণ্টনে অববাহিকাভিত্তিক একটি বিস্তৃত পরিকল্পনার মধ্যেই আমাদের যৌথ ভবিষ্যত নিহিত।’

মমতা যাই বলুক মোদির ওপর বাংলাদেশের আস্থা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যত দ্রুত সম্ভব তিস্তার সমাধান করতে তার সরকারের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। আর তা বাস্তবায়ন হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও একটি রূপান্তরের মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছাবে।’

তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই তিস্তা চুক্তির বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরোধিতার মুখে কংগ্রেস ও বিজেপি কোনো সরকারই এই চুক্তি সম্পাদন করতে পারেনি।

গত শুক্রবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান শেখ হাসিনা। এই সফরে ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি হলেও তিস্তা চুক্তির বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন তিনি সরকারে থাকতে থাকতেই তিস্তা চুক্তি সম্পাদন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে পানিবণ্টনের ওপর: শেখ হাসিনা

আপডেট টাইম : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭