ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেবে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৩৮৯ বার

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত। একই সঙ্গে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি। চারদিনের দ্বি-পক্ষীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এক হাজার ৬৬১ জন ভারতীয় যোদ্ধাকে সম্মাননা দেয় বাংলাদেশ। নয়াদিল্লি সেনানিবাসের মানেকশ কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। ওই সময় মোদি বলেন, বর্তমানে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এ সংখ্যা ২০ হাজার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেবে ভারত

আপডেট টাইম : ১১:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭