ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেখা হলো, কথা হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৩৩৯ বার

দু’জনের দেখা হলো, অনেক দিনের পর। জড়িয়ে ধরলেন একজন আরেকজনকে, কথাও হলো। একজন বললেন, শরীরটা ভালো যাচ্ছে না। অন্যজন পরামর্শ দিলেন শরীরের যত্ন নিতে। এমনই ভাবের বিনিময় হলো সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর যিনি আইনি লড়াইয়ের পর আবার ফিরে পেয়েছেন মেয়রের চেয়ার। দু’জন দু’টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সে সূত্রে অনেকেরই ভাবনায় তারা একে-অপরের ‘শত্রু’ বলেই ধরা দেন। এমনকি বাজারে এও গুঞ্জন আছে- বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বারবার মেয়রের চেয়ার থেকে ছিটকে পড়ে যাওয়ার পেছনে হাত রয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের। তবে সবই যে, নিন্দুকেরই কথা, অলীক ভাবনা, তার জলজ্যান্ত প্রমাণ সিলেট নগরীর একটি বিয়ের অনুষ্ঠান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিয়ের সে আয়োজনে ক্যামেরায় ধরা পড়া ছবিতে কনের দুই পাশে বসা দু’টো মুখ বলে দিচ্ছে যতই কানাকানি হোক, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র দু’জনের মনের ঘরেই একে-অপরের জন্য ঠিকই শ্রদ্ধা-ভালোবাসা জমা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেখা হলো, কথা হলো

আপডেট টাইম : ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭