নওগাঁর ধামইরহাট উপজেলায় বৈশাখ মাসকে সামনে রেখে দুই মণ ধানের দামে বিভিন্ন হাটে বাজারে এখন ১ কেজি ওজনের একটি রূপালী ইলিশ কিনতে দেখা গেছে অনেকের মাঝে। পৌর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি ইলিশ ১৮শ’ থেকে এলাকা ভিত্তিতে ২হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ না থাকলে যেন ১লা বৈশাখের ঐতিহ্য থাকবে না, এমনটাই মনে করছেন অনেকেই। মাছে ভাতে বাঙালির জাতীয় রূপালী ইলিশ এক সময় পান্তা ভাতের সাথী হয়ে থাকলেও এখন তা কিনতে হচ্ছে ২ মণ ধানের বিনিময়ে। যা সবার পক্ষে কেনা সম্ভব নয়। ধামইরহাটে বর্তমানে প্রকার ভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৯শ’ টাকা থেকে ১ হাজার টাকায়।
শুক্রবারের আমাইতাড়া হাটে আশা কৃষক ইসমাইলকে লক্ষ্য করে ইলিশ বিক্রেতা হাঁক দিলে সে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই মণ ধান বিক্রি করে বৈশাখ মাসে ১ কেজি ইলিশ খাবার ইচ্ছে আমার নেই। তাই ১লা বৈশাখ বলে আমার মতো কৃষকের আনন্দ নেই। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষ ১লা বৈশাখ পালনের দিন বাধ্য হয়ে জাটকা খেয়ে রূপালি ইলিশের স্বাদ পূরণ করবেন বলে অনেকে মনে করছেন।
এ ব্যাপারে পৌরসভার বাসিন্দা ছানাউল ইসলাম বলেন, আর মাত্র ক’দিন পর বৈশাখ মাস, বৈশাখ মাসে ইলিশ মাছের দাম একটু বেশি তার পরও পান্তা ভাতে ইলিশ ছাড়া কি চলে।
সংবাদ শিরোনাম
২ মণ ধানে ১ কেজি ইলিশ
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
- ৩৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























