অসুস্থ স্ত্রীকে দেখে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে উদ্দেশে রওয়ানা হন তিনি।
এর আগে গত বুধবার অসুস্থ স্ত্রী শীলা ঠাকুরের চিকিৎসার জন্য লন্ডন এসেছিলেন তিনি। বর্তমানে জার্মানির মিউনিখ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী। সেখানে সফল অস্ত্রোপচার পরে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন শীলা ঠাকুর। সেখানে আশরাফ দম্পতির মেয়ে রিমা ও স্ত্রীর ছোটবোন রয়েছেন।
বৃহস্পতিবার লন্ডনের নিউহ্যাম হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে শীলাকে জার্মানির মিউনিখের একটি হাসপাতালে নেয়া হয়।
সংবাদ শিরোনাম
কাল দেশে ফিরছেন সৈয়দ আশরাফুল
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- ৪২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























