ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • ৩৮৩ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে জার্মানি নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার শারিরীক অবস্থার অবনতির কারণে তাকে লন্ডন থেকে জার্মানিতে নেওয়া হয়েছে। আমরা সম্পাদকমণ্ডলীর সভায় তার সুস্থতা কামনা করেছি।’

তবে আশরাফপত্নীর অসুস্থতা কী ধরনের এবং চিকিৎসক তার বিষয়ে কী বলেছেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

গত অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর আশরাফ তার স্ত্রীকে সময় দিতে লন্ডন যান। নির্ধারিত সময়ের পরও তিনি বেশ কিছুদিন সেখানে থাকেন। তখনই আশরাফ পত্নীর অসুস্থতার খবর জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

আপডেট টাইম : ১১:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭