ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না : র‌্যাব প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৫৮ বার

দেশজুড়ে চলমান জঙ্গিবিরোধী অভিযান, জঙ্গিদের আত্মঘাতী হওয়া ও তাদের বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘আমরা একরকম যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। তবে জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না।’

সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণের কারণে নিহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে এ মন্তব্য করেন র‌্যাবের মহাপরিচালক। তিনি আরও বলেন, ‘কর্নেল আবুল কালাম আজাদের

শূন্যতা পূরণ হওয়ার নয়।’

শুক্রবার (৩১ মার্চ) বিকালে রাজধানীতে র‌্যাবের সদর দফতরে কর্নেল আজাদের প্রতি অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সন্ধ্যায় পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় কর্নেল আজাদকে। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ২৯ মার্চ রাতে তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জঙ্গিদের ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না : র‌্যাব প্রধান

আপডেট টাইম : ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭