ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সচিব পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৪৬ বার

প্রশাসনের সচিব পদে দুইজনকে রদবদল হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে মো. সিরাজুল ইসলামকে। আর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খানকে।

গত ১৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এর একটি ‘স্বাস্থ্য সেবা বিভাগ’, অপরটি ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’।

মো. সিরাজুল ইসলাম বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হল।

কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে থাকবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (মেডিক্যাল কলেজ হাসপাতাল, সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক), স্বাস্থ্য অধিদপ্তর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইন্টেন্যাস ওয়ার্কসপ এন্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) এবং যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা ( টেমো)।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে থাকবে মেডিক্যাল কলেজ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান। এ ছাড়া নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বোর্ডও থাকবে এই বিভাগের অধীনে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ ও ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ গঠন করা হয়। এ ছাড়া ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জন নিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই সচিব পদে রদবদল

আপডেট টাইম : ০৪:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭