ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দিল্লিতে শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যাচ্ছেন না মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৭১ বার

দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে সেই ভোজের সময় তৃণমূলের কোনো এমপি থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সূত্রে এ খবর জানা গেছে।

যদিও সংসদে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ৮ এপ্রিল ওই নৈশভোজ হবে। ওই ভোজে মমতা ব্যানার্জি আমন্ত্রিত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

প্রসঙ্গত, তিস্তার পানিবণ্টন নিয়ে মমতা ব্যানার্জি তাঁর প্রতিবাদের কথা আগেই জানিয়ে রেখেছিলেন। বলেছিলেন পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে তবেই বাংলাদেশকে পানি দেবেন। তাই ভারত সরকার সরাসরি এই ভোজের আয়োজন না করে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উদ্যোগে আয়োজনের ব্যবস্থা করা হয়। আশা ছিল মমতা ব্যানার্জি আসবেন। যদিও নরেন্দ্র মোদি পরিচালিত ভারত সরকারের একটি মহলের আশা শেষ মুহূর্তে পরিস্থিতি বদলালেও বদলাতে পারে।

উল্লেখ্য, ৭ এপ্রিল ৪ দিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে তাঁর সঙ্গে মুখোমুখী হওয়া এড়াতেই ওই নৈশভোজে যেতে নারাজ মমতা। এই ভোজে মমতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সিকিমের মুখ্যমন্ত্রীকে। সিকিমের সঙ্গেও তিস্তার পানির যোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে তিস্তা নিয়ে আলোচনাটি অগ্রাধিকারে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দিল্লিতে শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যাচ্ছেন না মমতা

আপডেট টাইম : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭