জেলার ফতেহপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য ছিলে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ‘অপারেশন হিট ব্যাক’ সমাপ্তের পর নাসিরপুরে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
অন্য এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ওই বাড়ির ভেতরের দৃশ্যগুলো বীভৎস। সেখানকার ছবি কেউ তুললে তা গণমাধ্যম প্রচার করতে পারবে না।প্রতিটি মরদেহই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।তাদের হাত পা, মাথা ও শরীরের বাকি অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুরো বাড়ি জুড়েই।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আরও জানান, যেভাবে মরদেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।তারা মরদেহগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশ জোড়া দিয়ে বোঝার চেষ্টা করবেন।’
মনিরুল বলেন, মরদেহের ছিন্নবিচ্ছিন্ন অংশ দেখে তাদের মনে হয়েছে এই আস্তানার ভেতরে যেমন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন, তেমনি ছিলেন নারী এবং অপ্রাপ্তবয়স্করাও। সোয়াত যখন অভিযান শুরু করে, তখন তারা যখন দেখে পালানোর পথ নেই তখন তারা আত্মহনন করে। ভেতরে আমরা যে দৃশ্য দেখেছি সেটি ছিল বীভৎস।মাংস ছড়ানো আছে গোটা কক্ষে।এই দৃশ্য ধারণ করলে আপনারা প্রচার করতে পারতেন না।
এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, তাদের কাছে মনে হয়েছে, সিলেটের আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল, এখানেও তাদের অনুসারীরাই ছিল।তবে এই আস্তানাটি জঙ্গিরা লুকানোর কাজে ব্যবহার করতো বলে ধারণা করছেন তারা।
আরেক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই আস্তানায় যারা ছিলেন তাদেরকে স্থানীয় কেউ চিনতেন না।তারা বাড়ি ভাড়া নেয়ার পর সেখান থেকে বের হতেন না তেমন।
Reporter Name 






















