ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জঙ্গিরা ইসলামের মান-সম্মান নষ্ট করছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৩৮২ বার

জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের মান-সম্মান নষ্ট করছে। এজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এসব খোঁজ-খবর রাখা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিরা শুধু

নিজেদের পরিবারই নয়, গোটা দেশের মান-মর্যাদা ধূলিসাৎ করে দিচ্ছে।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলেই জনগণ কিছু পায়। নৌকায় ভোট দিয়েই জনগণ দেশের স্বাধীনতা পেয়েছিল।

এর আগে ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর ফলক উন্মোচন করে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জঙ্গিরা ইসলামের মান-সম্মান নষ্ট করছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭