ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • ৪২১ বার
সারাদেশে ঘুষ-দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানী গুলিস্তানের হোটেল ইমপেরিয়ালে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সিপাহী থেকে শুরু করে পিয়নের নিয়োগ পর্যন্ত সব জায়গায় ঘুষ দিতে হয়। দুর্নীতিতে সরকারের সবাই জড়িত। পিয়নের চাকরিতে ঘুষ দিতে হয়। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।
প্রশাসন বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ঢাকা এখন আর বসবাসের উপযোগী নয়। এখানে মানুষ বাস করতে পারে না। যানজটে রাজধানী স্থবির। রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করতে হলে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা মহানগর জাতীয় পার্টি দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, সংসদ সদস্য রওশন আরা মান্নান, এম এ হান্নান, মীর আব্দুস সবুর আসুদ, ইয়াহিয়া চৌধুরী, হুইপ শওকত চৌধুরী, আলতাফ আলী, যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল আলম রুবেল, সুজন দে প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে: এরশাদ

আপডেট টাইম : ০৪:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫