দেশের সব কটি জেলার পুলিশ সুপারকে (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো খুদেবার্তায় এ নির্দেশনা জারি করা হয়।
রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেলী ফেরদৌস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেলী ফেরদৌস জানান, দেশের ৬৪টি জেলার পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে। নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবাদবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হন। আহত হন আরো অনেকে। এরপর এসপিদের প্রতি এ নির্দেশনা জারি করা হলো।
সংবাদ শিরোনাম
সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
-
Reporter Name - আপডেট টাইম : ১১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
- ৩০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























