ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরা শয়তানের রাস্তায়, আমরা আল্লাহর : জঙ্গিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩০৫ বার

সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ থেকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা বলেছে, ‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি।’

শুক্রবার দুপুর ২টার দিকে পাঁচতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট থেকে জানালা দিয়ে পুলিশের উদ্দেশে জঙ্গিরা

এসব কথা বলে। এসময় তারা বলে, ‘তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের হাতে সময় কম।’

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ‘ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।’

তিনি আরও জানান, ‘সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবেন। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তোমরা শয়তানের রাস্তায়, আমরা আল্লাহর : জঙ্গিরা

আপডেট টাইম : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭