মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানব সেবা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মানব সেবা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম খান মিঠুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ শিক্ষা তহবিল ও ক্যাব এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনী, জেলা ছাত্র লীগের সাধরণ সম্পাদক আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামন খোকন, শামসুল ইসলাম শাহিন, আবদুল আহাদ মানিক, মোঃ আলাউদ্দিন, মোঃ আরিফুল ইসলাম আরিফ, ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, মঞ্জিল খান সোহেল প্রমূখ।
ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রামে ৫ শতাধিক লোকের ব্লাড গ্রুপিং করা হয়। ব্লাড গ্রুপিং প্রোগ্রামের সার্বিক সমন্বয় করেন বৃন্দা ডায়াগনস্টিক সেন্টার।
Reporter Name 






















