ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অপু বুবলির লড়াই শাকিব তুমি কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৫২৩ বার

একদিকে অপু বিশ্বাস আর অন্যদিকে চলচ্চিত্রের উদীয়মান তারকা শবনম বুবলি। মাঝখানে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এক নায়ককে নিয়েই চলছে দুই নায়িকার দ্বন্দ্বমুখর বিচরণ। অজানা এক কারণে অপু বিশ্বাস আড়ালে হারানোর পরই ‘বসগিরি’ ছবির জন্য নতুন নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে নেয়া হয় নবাগত বুবলিকে। এরপর ‘শুটার’ ছবিতেও শাকিবের নায়িকা হন তিনি। শাকিবের বিপরীতে একসঙ্গে দুটি ছবি মুক্তি পেলে চলচ্চিত্রপাড়ায় রাজকীয় অভিষেক হয় তার। অপুর অনুপস্থিতে পর্দায় শাকিব-বুবলির রোমান্স বেশ উপভোগ করেন দর্শকরা। গুঞ্জন উঠে, পর্দার বাইরেও রোমান্স রয়েছে তাদের। আরও কথা উঠে শাকিব খানের ইশারাতেই চিত্রপাড়ায় উঠ-বস করেন বুবলি। যা চলছে এখনও। এমন সময় আড়াল ভেঙ্গে হুট করেই সামনে আসার ইঙ্গিত দেন অপু বিশ্বাস। জানান, আড়াল হওয়ার গল্প শিগগিরই গণমাধ্যমের সামনে এসে খুলে বলবেন। কিন্তু না, ঘোষণার কয়েক মাস কেটে গেলে এখনও দেখা মিলেনি তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গে সম্প্রতি ‘অহংকার’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন বুবলি। শোনা যাচ্ছে ‘বসগিরি টু’ নির্মাণ করা হবে। আর তাতে নায়িকা হিসেবে নেয়া হবে অপু বিশ্বাসকে। মূলত বুবলি এবং অপু দুইজনই বর্তমানে শাকিব খানের ইশারাতেই চলছেন বলে জানা গেছে। দু’জনই শাকিব খানের আলোয় নিজেদের উজ্জ্বল রেখেছেন। দারুণ সিনেম্যাটিক একটি ব্যাপার। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, শাকিব তুমি কার? বুবলি না অপুর। এদিকে ফোন করে বুবলিকে অকথ্য ভাষায় শাসিয়েছেন অপু। বিষয়টিও নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী ঈদের ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন বুবলি এমন সংবাদে ক্ষেপে গিয়ে বুবলিকে শাসিয়েছেন অপু বিশ্বাস- এমনটাই ঢালিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। কারণ অপু বিশ্বাসের দাবি বুবলি নয়, তাকে নিয়ে শাকিবের আগামী পরিকল্পনা চলছে। এ ছাড়াও সম্প্রতি বুবলি শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘ফ্যামিলি টাইম’। এ কারণেও অপু বিশ্বাস চটেছেন বলে গণমাধ্যমকে বলেছেন। সবকিছু ছাপিয়ে আগামী ঈদে দুই নায়িকার মধ্যে কাকে নিয়ে দর্শকের সামনে হাজির হবেন শাকিব খান? এ নিয়ে অপু ও শবনম বুবলির লড়াই এখন চরমে। তবে আগামী দুই বছর যৌথ প্রযোজনার বাইরে নতুন কোনো ছবির শিডিউল নেই শাকিব খানের। তাই তাদের প্রতিযোগিতা কোন দিকে মোড় নিবে সেটাই এখন দেখার বিষয়। কারণ দুই বছর কিংখানের শিডিউল না থাকলে আগামী দুই বছর এ দুই নায়িকার কেউ শাকিব খানকে আর ছবিতে পাচ্ছেন না। তবে বুবলি ‘অহংকার’ আর অপু বিশ্বাস ‘রাজনীতি’ নিয়ে লড়াইয়ে নামতে পারেন। যা এখনও নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অপু বুবলির লড়াই শাকিব তুমি কার

আপডেট টাইম : ০৭:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭