ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড আছে রোগী নেই সরজমিন মুগদা জেনারেল হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৩২৫ বার

জীবন চন্দ্র শীল। বয়স ৬০। রক্ত শূন্যতার কারণে জীবন বাঁচাতে মুগদা জেনারেল হাসপাতালে ৭ই মার্চ ভর্তি হন। তিনি মেডিসিন ওয়ার্ডের এমএনপি-এক্স-শূন্য ৪ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছিলেন। ৯ই মার্চ কথা হয় রোগী ও তার দুই মেয়ের সঙ্গে। তারা হাসপাতালের নার্স ও বয়দের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেন। মুগদা এলাকার বাসিন্দা রোগীর বড় মেয়ে অঞ্জনা রানী শীল বলেন, এই হাসপাতালের নার্সদের আচার-ব্যবহার খুব খারাপ। তারা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ধমকের সুরে কথা বলেন। নার্সরা ডেস্কে বসে গল্প করেন। ডাকলে ক্ষেপে যান। রক্তে স্যালাইন শেষ হলেও তা খুলতে বললে, ধমক দিয়ে তারা বলতে থাকেন আমাদের চেয়ে বেশি বুঝলে রোগী নিয়ে আসবেন না। তিনি অভিযোগ করে বলেন, তার বাবাকে হাসপাতালে ভর্তির পর তিন দিনেও বেডশিট পরিবর্তন করে দেয়নি। তার পাশের আরেক রোগীর স্বজনও প্রায় একই অভিযোগ করলেন।
শুধু নার্স ও বয়দের দুর্ব্যবহারই নয়, রয়েছে রাজধানীর মুগদাপাড়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসা সেবায় চরম বিশৃঙ্খলাও। বাইরে থেকে হাসপাতালটি চমৎকার দৃষ্টিনন্দন এবং চাকচিক্য দেখা গেলেও প্রতিষ্ঠানটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য এসে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। সরজমিন দেখা গেছে, ৩৪৪ নম্বর কক্ষে ইকো করার জন্য এক নারী পরীক্ষা-নিরীক্ষার নামে নগদ টাকার উৎকোচ গ্রহণ করছেন। অথচ দীর্ঘ লাইনে থেকেও অনেক রোগীকে বহু পরে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। মুগদা হাসপাতালে আসা রোগীদের হাসপাতালের পাশে স্থানীয় সুরাইয়া হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সাড়ে ৯ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ৫০০ শয্যার হাসপাতালটিতে ২৪টি বিভাগ, চিকিৎসক আছেন ১৪৩ জন। রাজধানীর অন্য সব সরকারি হাসপাতালে যেখানে বিছানার দ্বিগুণ রোগী, সেখানে এই হাসপাতালে রোগী খু্‌বই কম। কোনো কোনো ওয়ার্ডে হাতেগনা চার-পাঁচ জন রোগী রয়েছে। সার্বিকভাবে হাসপাতালটিতে ৫০ শতাংশও রোগী আছে কিনা স্বয়ং প্রশ্ন তুলেন নার্সরা। অনেকটা পথ পাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় রাজধানীর দক্ষিণ এলাকার বাসিন্দাদের। সে জন্য মুগদা জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করে সরকার। তিন বছর পেরিয়ে গেলেও হাসপাতালটির অবস্থার কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। গত ৯ই মার্চ হাসপাতাল ঘুরে বিভিন্ন ওয়ার্ডে সারি সারি বিছানা ফাঁকা থাকতে দেখা গেছে। তবে হাসপাতাল সূত্র বলছে, রোগীর সংখ্যা এক-দুবার ২০০ ছাড়িয়েছে। হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের ৫০টি শয্যার অধিকাংশই ফাঁকা। হৃদরোগ বিভাগে ২০ শয্যার অধিকাংশ ছিল ফাঁকা। রোগীর চাপ না থাকায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দেখা গেছে গল্পগুজব করতে। কয়েকজন নার্স বলেন, প্রচার কম হওয়ায় এখানে রোগী আসে না। শুধু অন্তর্বিভাগে নয়, বহির্বিভাগেও রোগীর খুব একটা চাপ দেখা যায়নি সেদিন। মেডিসিন বিভাগ ঘুরে রোগীদের চরম ভোগান্তি এবং নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। মেডিসিন বিভাগে গিয়ে নার্সদের অবহেলা এবং কর্মচারীদের দুর্ব্যবহারে রোগী এখানে থাকছে না বলে অভিযোগ করেন কয়েকজন বয়ও। এ বিষয়ে নার্স স্টেশনে গিয়ে জানতে চাইলে তারা কোনোভাবেই বিস্তারিত জানাতে রাজি হননি। তারা জানান, এখানে সব লোক নতুন নিয়োগ করা হয়েছে। এছাড়া এখানে লোকবল সংকট রয়েছে। মুগদা হাসপাতালে যারা ক্লিনার পদে চাকরি করেন তারাই মূলত রোগীদের প্রেসার মাপেন ও স্যালাইন পুশ করে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেড আছে রোগী নেই সরজমিন মুগদা জেনারেল হাসপাতাল

আপডেট টাইম : ০১:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭