ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮৯তম জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
  • ৪০৫ বার

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ৮৯ তম জন্মদিন আজ ৯ মার্চ বৃহস্পতিবার। ১৯২৯ সালের এ দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। জিল্লুর রহমানের জন্মদিন উপলক্ষে তার পরিবারসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে রয়েছে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা প্রভৃতি।

জিল্লুর রহমান ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬২ সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ ছয়দফা আন্দোলন, ১৯৬৯ গণঅভ্যুত্থান এবং ১৯৭১ মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণআন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছিলেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নিয়েছিলেন তিনি।

একই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে বাকশালের প্রথম সম্পাদক ছিলেন। জাতির জনকের হত্যার পর প্রায় চার বছর কারাবন্দি ছিলেন তিনি। জিল্লুর রহমান ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ছাড়াও ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেছিলেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেফতার হলে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা ও দলকে ঐক্যবদ্ধ রাখেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ২০১৩ সালের ২০ মার্চ রাষ্ট্রপতি থাকাকালে তিনি ইন্তেকাল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আজ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮৯তম জন্মদিন

আপডেট টাইম : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭